অন্তঃসত্ত্বাকে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১
০৯ মার্চ ২০২৫, ০৪:৫৪ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পাঁচদোনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা (২৩) নারীকে একটি বাসায় দুইদিন আটক রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল শনিবার (৮ মার্চ) রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে ৫ জনের বিরুদ্ধে মাধবদী থানায় মামলাটি করেন বলে জানান মাধবদী থানার ওসি মোঃ নজরুল ইসলাম।
এ ঘটনায় ইকবাল হোসেন (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকৃত ইকবাল পাঁচদোনা ইউনিয়নের আসমান্দীচর এলাকার জয়নালের ছেলে। অপর আসামী হলেন একই এলাকার আব্দুল মোতালেব এর ছেলে পাপ্পু মিয়া (২৯)।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারী থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ওই গৃহবধূকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পাঁচদোনা মোড়ে অবস্থিত একটি ৭ তলা বিল্ডিং এর ২য় তলার একটি কক্ষে আটকে রেখে গণধর্ষণ করার ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগের পর শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে মাধবদী থানা পুলিশ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আনোয়ার হোসেন বলেন, ওই নারী শুক্রবার রাতে মাধবদী থানায় হাজির হয়ে পুলিশকে জানান, একটি মামলায় জেলে থাকা তার স্বামীকে জেল থেকে মুক্ত করার নামে আইনজীবী সেজে ইকবাল নামের এক ব্যক্তি তাকে বিভিন্ন লোভ দেখান। পরে চারজন মিলে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে ওই ভবনে নিয়ে তিনদিন আটক রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পুলিশ শুক্রবার রাতে দেখিয়ে দেওয়া ভবনের ঘটনাস্থল পরিদর্শন করে । এ ঘটনায় শনিবার রাতে নির্যাতিত নারী বাদী হয়ে অভিযোগ দিলে ইকবালকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী ভগিরথপুর এলাকার একটি বাড়িতে স্বামীসহ ভাড়াবাড়িতে বসবাস করেন। ততার স্বামী বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় করা একটি মামলায় জেলহাজতে ছিলেন। পরে জেল হতে মুক্ত হবার পর স্বামীকে ঘটনা জানানোর পর থানায় ২ জনের নাম উল্লেখসহ ৫ জনকে আসামী করে থানায় অভিযোগ করেন। এ ঘটনায় জড়িত আসামীদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও