মাধবদীতে ৪শত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
১৭ জুলাই ২০২১, ০৬:৫৫ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মাধবদীতে শিল্পপতি নিজাম উদ্দীন ভূইয়া লিটন এর অর্থায়নে ৪শত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) বেলা ১১টায় আমদিয়া ইউনিয়নের কান্দাইল গ্রামের দারুল সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ করা এসব ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, সাবান, লবন, তেল, সেমাই ও গুড়া দুধ ইত্যাদি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর।
রমনী গ্রুপের চেয়ারম্যান ও মাধবদী ডাইংয়ের ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দীন ভূইয়া লিটন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ড্রীম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক বাবু প্রবীর কুমার সাহা, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সৈয়দুজ্জামান, স্বাগত বক্তব্য রাখেন আমদিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান নাজিম উদ্দীন ভূইয়া রিপন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাধবদী থানা প্রেস ক্লাবরে সভাপতি আল-আমিন সরকার, আমদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাদেকুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা