বেলাবতে ভাইয়ের লাঠির আঘাতে বোনের মৃত্যু
০৫ জানুয়ারি ২০২০, ০৫:১৪ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে পারিবারিক কলহের জের ধরে লিটন মিয়া নামে এক ছোট ভাইয়ের লাঠির আঘাতে রুমা আক্তার (৩২) নামে এক বড় বোনের মৃৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৪ জানুয়ারী) দুপুরে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামে।
এ ঘটনায় নিহতের মা রুশেনা আক্তার বাদী হয়ে রবিবার (৫ জানুয়ারি) অভিযুক্ত ছেলে লিটন মিয়াকে আসামী করে বেলাব থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ৪। পুলিশ ঘটনার সাথে জড়িত লিটন মিয়াকে গ্রেফতার করেছে।
মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন ইব্রাহীমপুর গ্রামের মৃত মজনু মিয়ার মেয়ে রুমা আক্তারের সাথে পারিবারিক নানা বিষয় নিয়ে ছোট ভাই লিটন মিয়ার ঝগড়া হয়। এক পর্যায়ে লিটন মিয়া উত্তেজিত হয়ে লাঠি দিয়ে বড় বোন রুমা আক্তারের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই রুমা আক্তারের মৃত্যু হয়। খবর পেয়ে বেলাব থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী মর্গে প্রেরণ করেন।
বেলাব থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ ফখরুদ্দীন ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা