বেলাবতে বিদ্যালয়ের ইট দিয়ে সভাপতির বাড়ির দেয়াল নির্মাণের অভিযোগ
১৫ নভেম্বর ২০১৯, ০৫:৩৪ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে বাজনাব সবুজ পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ের পুরনো ভবনের ২০ হাজার ইট গায়েব করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: মনিরুজ্জামান পুরনো ভবন ভাঙ্গার প্রায় ২০ হাজার ইট নিয়ে গিয়ে তার বসতবাড়ির কাজে লাগিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এলাকাবাসীর পক্ষে দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বাজনাব সবুজ পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণের কাজ করা হচ্ছে। পুরনো ভবনটি ভাঙ্গার পর ভবনের ইটগুলো বিদ্যালয়ে সংরক্ষণ করা হয়। পরে সংরক্ষণ করা এসব ইট থেকে প্রায় ২০ হাজার ইট নিয়ে যান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: মনিরুজ্জামান। এসব ইট নিয়ে তার বসত বাড়ির দক্ষিণ পাশের দেয়াল ও রান্না ঘর তৈরির কাজে লাগানো হয়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরে এলাকাবাসী এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর ও উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ ও অনুলিপি প্রদান করেন।
যোগাযোগ করা হলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: মনিরুজ্জামান বলেছেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মন্জুন নাহার বলেন, এ অভিযোগ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলে অবগত রয়েছেন। তারা বিদ্যালয় ভবন পরিদর্শন করে অভিযোগ খতিয়ে দেখছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা