বেলাবতে এএসপির বাড়িতে ডাকাতি, ৩ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুট
০৩ নভেম্বর ২০১৯, ০৬:০১ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পিএম
বেলাব প্রতিনিধি ॥
নরসিংদীর বেলাবতে সিলেট ছাতক থানায় কর্মরত সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ বিল্লাল হোসেনের গ্রামের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার (০২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পাটুলী ইউনিয়নের পোড়াদিয়া গ্রামের বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইয়া ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, রাত দেড়টার ২০/৩০ জনের একদল ডাকাত বাড়ির মেইন গেটের তালা ভেঙ্গে বাড়িতে ঢুকে। এসময় ডাকাতরা এএসপির বাবা আমিনুল হকসহ পরিবারের সকলকে হাত পা বেঁধে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। পরে পুলিশ কর্মকর্তার বাসা থেকে প্রায় ১৫ ভরি স্বর্ণ অলংকার ও নগদ দুই লক্ষ টাকা লুট করে। এসময় বাড়ির ভাড়াটিয়া স্থানীয় রাজারবাগ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের বাসা হতে ৫ ভরি স্বর্ন অলংকার ও নগদ এক লক্ষ টাকা লুট করে পালিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা বিল্লাল হোসেনের বাবা আমিনুল হক বলেন, ডাকাতরা আমাদের হাত পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২০ ভরি স্বর্ণ অলংকার ও নগদ তিন লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে গেছে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফখরুদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খবর পেয়ে রোববার সকালে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শফিউর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা ও বেলাব সার্কেল) থান্দার খাইরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা