বেলাবতে মাছ ব্যবসায়ীর ছুরিকাঘাতে কসাই নিহত
০৩ অক্টোবর ২০১৯, ০১:৪৭ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে দুলাল মিয়া (৩৬) নামে এক মাছ ব্যবসায়ী বন্ধুর ছুরিকাঘাতে শাহা মিয়া (৩৫) নামে এক কসাই নিহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) বিকালে বেলাব বাজারে এ ছুরিকাঘাতের ঘটনার পর ঢাকা মেডিকেল নেয়ার পথে সন্ধ্যায় শাহার মৃত্যু হয়।
নিহত শাহা মিয়া বেলাব উপজেলার গাংকুল পাড়া গ্রামের হারিছ ভূঁইয়ার ছেলে। অভিযুক্ত দুলাল মিয়া একই উপজেলার টেকপাড়া গ্রামের বাসিন্দা।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, বেলাব বাজারে শাহা মিয়া গোশত বিক্রি ও তার বন্ধু দুলাল মিয়া মাছের ব্যবসা করে। বিকালে দুজন কথাকাটাকাটির এক পর্যায়ে মারামারিতে লিপ্ত হয়। এসময় মাছ ব্যবসায়ী দুলাল তার বন্ধু কসাই শাহাকে ছুরিকাঘাত করে। আহতাবস্থায় শাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত দুলালকে আটক ও ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
তারা দু’জন বন্ধু ও মাদকাসক্ত। তাদের উভয়ের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। মাদক সংক্রান্ত কোন বিষয় নিয়ে দুজনের মধ্যে বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা