বেলাবতে ওরশে নারী ধর্ষণের ঘটনার অভিযুক্ত ধর্ষক গ্রেফতার
১০ আগস্ট ২০১৯, ০৭:৩৪ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ এএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলার সররাবাদ গ্রামের আব্দুস সামাদ লেংটার মাজার শরিফের ওরশে আসার পর পাশের একটি বাড়িতে ২৫ বছরের এক নারী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক মকবুল হোসেনকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ।
গতকাল শুক্রবার (৯ আগস্ট) রাতে সররাবাদ গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে মকবুল হোসেন (৩২) কে সররাবাদ গ্রাম থেকে গ্রেফতার করার পর আজ শনিবার নরসিংদী আদালতে পাঠানো হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া ও নির্যাতিতা ওই নারী জানান, গত মঙ্গলবার (৬ আগস্ট) থেকে সররাবাদ গ্রামের সামাদ লেংটার মাজারে ওরশ শুরু হয়। এর আগে গত শুক্রবার (২ আগস্ট) রাজবাড়ি থেকে ওরশে যোগ দিতে মাজারে এসে অবস্থান করতে থাকেন ওই নারী। ওরশ শরীফ উপলক্ষে মাজার শরীফ ও আশেপাশের বাড়ির উঠানে গান শুরু হয়।
বৃহস্পতিবার রাতে মাজারের পাশের বাড়ির মকবুলের বাড়ির উঠোনে গান শুনতে যান ওই নারী। এক পর্যায়ে বাড়ির মালিক মকবুল ওই নারীকে তার ঘরে গিয়ে বিশ্রাম নিতে বলেন। এতে রাজি না হলেও জোর অনুরোধে তাকে হাত ধরে ঘরে নিয়ে যায় মকবুল। পরে রাতে মকবুল ওই নারীকে ধর্ষণ শুরু করে। এতে ওই নারী চিৎকার করলেও গানের শব্দে কেউ শুনতে না পারায় কেউ বাঁচাতে এগিয়ে আসেননি। এসময় নিজেকে বাঁচাতে মকবুলের ঠোটে কামড় দিয়ে রক্তাক্ত জখম করেন ওই নারী। রাতেই ওই নারী উপস্থিত নারী পুরুষ ও স্থানীয় লোকজনকে ঘটনা জানালে তারা থানায় গিয়ে অভিযোগ দেয়ার পরামর্শ দেন। পরে ওই নারী থানায় মামলা দায়ের করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা