মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেবেন না: পুলিশের উদ্দেশ্যে শিল্পমন্ত্রী
০৩ আগস্ট ২০১৯, ০৮:২৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
বেলাব প্রতিনিধি :
মাদকের সাথে যারা জড়িত, সে যেই হোক না কেন কাউকে যেন ছাড় না দেওয়ার আহবান জানিয়েছেন শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
শনিবার (৩ আগস্ট) সকাল ১০টায় বেলাব উপজেলার পোড়াদিয়া বাজারে পোড়দিয়া জেনারেল হাসপাতাল ও এন্ড ডায়াবেটিস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশকে উদ্দেশ্য করে মন্ত্রী এ আহবান জানান।
এসময় শিল্পমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের উদ্দেশ্য করে বলেন, অসুস্থ মানুষদের সঠিক চিকিৎসা সেবা দেয়ার মনোভাব নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
পাটুলী ইউপি চেয়ারম্যান ইফরানুল হক ভুঞা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো: আবু বক্কর ছিদ্দিক, বেলাব উপজেলা নির্বাহী অফিসার শামীমা শরমিন, নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা-বেলাব, সার্কেল) খায়রুল হাসান, নরসিংদী জেলা পরিষদ সদস্য এডভোকেট শহিদুল্লাহ, মহিলা সদস্য ইসরাত জামান তামান্না, বেলাব উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বেলাব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম, বেলাব থানার অফিসার ইনচার্জ ফখরুদ্দীন ভুঞা ও হাসপাতালটির পরিচালক বাদল মিয়া প্রমূখ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি