বেলাবতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত
০৬ জুন ২০১৯, ০৯:৪৩ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০১:২২ এএম
বেলাব প্রতিনিধি ॥
নরসিংদীর বেলাবতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মোস্তাক আহমেদ (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত মোস্তাক আহমেদ বেলাব উপজেলার নিলক্ষিয়া গ্রামের ভিকচাঁন মিয়ার ছেলে। তিনি একই উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের সিরিয়াল দেয়ার কাজ করতেন।
বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা ৬টায় বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভৈরব থেকে নরসিংদীগামী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল বারৈচা বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা অবস্থায় মোস্তাক আহমেদকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে তাকে প্রথমে বারৈচা বাসস্ট্যান্ডের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। পরে আশংকাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে সে মারা যায়।
স্থানীয়রা অভিযুক্ত মোটরসাইকেল ও এক আরোহীকে আটক করলেও চালক পালিয়ে গেছে। এঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা