বেলাবতে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা
১৬ মে ২০১৯, ০৮:৫৩ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ এএম
বেলাব প্রতিনিধি ॥
নরসিংদীর বেলাবতে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর ধরে দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার রাতে (১৫ মে) নির্যাতিত মেয়েটির বাবা বাদী হয়ে অভিযুক্ত হান্নান মিয়াকে (১৯) আসামী করে বেলাব থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত হান্নান মিয়া বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের জালুকান্দা গ্রামের রবিউল ইসলামের ছেলে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও নির্যাতিতা ছাত্রীর পরিবার জানায়, জালুকান্দা গ্রামের প্রবাসী রবিউলের বখাটে ছেলে হান্নান মিয়া স্থানীয় কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ঐ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর ধরে ধর্ষণ করে আসছিল। এক পর্যায়ে ওই ছাত্রী হান্নানকে বিয়ের জন্য চাপ দিলে সে নানা কারণ দেখিয়ে সময় ক্ষেপন করতে থাকে। বুধবার ছাত্রীটি পার্শ্ববর্তী জহুরিয়াকান্দা টেকপাড়া গ্রামের মল্লিক মিয়ার বাড়িতে হান্নান মিয়ার সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে। এসময় এলাকাবাসি ও ছাত্রীর পরিবার হান্নানকে বিয়ের জন্য চাপ দিলে সে কৌশলে পালিয়ে যায়। বর্তমানে সে পলাতক রয়েছে। পরে ছাত্রীটি পরিবারকে জানায় হান্নান তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে দুই বছর ধরে ধর্ষণ করে আসছে। এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে বেলাব থানায় মামলা দায়ের করেন।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া বলেন, মামলা দায়ের করার পর বৃহস্পতিবার নির্যাতনের শিকার ছাত্রীর ডাক্তারী পরিক্ষা সম্পন্ন করা হয়েছে। ঘটনার পর থেকে আসামী হান্নান পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা