বারৈচায় স্কুলছাত্র নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
২৩ মার্চ ২০১৯, ০২:২২ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর বেলাবতে গত বৃহস্পতিবার কাভার্ড ভ্যানচাপায় স্কুলছাত্র রাব্বি মিয়া নিহতের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। শনিবার (২৩ মার্চ) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বেলাব উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বারৈচা বাসস্ট্যান্ডে এ অবরোধে অংশ নেয়। এ অবরোধের ফলে মহাসড়কে সকলপ্রকার যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় শিক্ষার্থীরা মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ডে গোলচত্বর ও ফুটওভারব্রীজ নির্মাণসহ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানায়।

দেড় ঘন্টা সড়ক অবরোধ থাকার পর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা। এসময় সড়ক দুর্ঘটনারোধে শিক্ষার্থীদের উত্থাপিত দাবী মেনে নেয়ার আশ্বাস নিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ মার্চ) স্থানীয় হোসেন নগর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী রাব্বি মিয়া ও তার একসহপাঠী মহাসড়ক পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়, এ সময় আহত হয় তার সহপাঠী।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা