বেলাবতে প্রয়াত কৃষক নেতা কমরেড আব্দুল হাই এর স্মরণসভা অনুষ্ঠিত
২১ মার্চ ২০১৯, ১০:৫৩ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৮ এএম
বেলাব প্রতিনিধি ॥
নরসিংদীর বেলাবতে প্রয়াত কৃষকনেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড আব্দুল হাই এর ১২তম স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চর উজিলাব একতা বাজারে বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
চর উজিলাব ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ তোতা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল মোতালিব পাঠান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিআইপি এ এইচ আসলাম সানী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নরসিংদী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন মস্তো, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সিনেট সদস্য বাবু রঞ্জিত কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টার, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন শান্তি, বীর মুক্তিযোদ্ধা ডা: ফজলুল হক প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদের বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন (শান্তি), বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, কবি আব্দুল হাসিম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, চর উজিলাব ইউনিয়নের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (ধনু মাস্টার), মরহুমের বড় ছেলে মো: বাদল মিয়াসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা কমরেড আব্দুল হাই এর বিভিন্ন সামাজিক কর্মকা- ও মুক্তিযুদ্ধে তার ভূমিকার স্মৃতিচারণ ও উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্মরণ সভা অনুষ্ঠানের আহবায়ক মো. কামরুল ইসলাম।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি