নরসিংদীতে পাথরবাহী ট্রাকে মাদকের চালান, আটক ১
১০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৬ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর বেলাবতে পাথরবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমান ইয়াবা, ফেনসিডিল ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশী অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় তাজ উদ্দিন (৩৫) নামের ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি পাথরবাহী ট্রাক আটক করে পুলিশ। পরে ট্রাকটি তল্লাশী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও ২৭০ বোতল ফেনসিডিল ও নগদ ৫৫ হাজার টাকাসহ ট্রাকচালক তাজ উদ্দিনকে আটক করা হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, মাদকের চালানটি সিলেট থেকে গাজীপুর যাচ্ছিল। গ্রেপ্তারও হওয়া ট্রাকচালক তাজ উদ্দিন সিলেটের জকিগঞ্জ উপজেলার সোনাসার এলাকার ছলু মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এই মাদকের চালানের মূল হোতাকে চিিহ্নত করা হয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা