নরসিংদীতে মানব পাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে
০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ১১:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আসামি জাকির হোসেনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: আলী আহসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মো: জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামী জাকির হোসেন (৩৫) বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুলাল কান্দি গ্রামের লাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেন লিবিয়া ও দেশে থেকে নরসিংদীর নিজ এলাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে নদীপথে ভূমধ্যসাগর দিয়ে অবৈধভাবে মানবপাচারের সাথে জড়িত।
নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মো: জিল্লুর রহমান জানান, তার বিরুদ্ধে আদালতে ২০২৫ সালের ২টি মানবপাচার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই মামলায় বুধবার সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামি জাকির হোসেন। এসময় আদালতের বিচারক মো: আলী আহসান তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এছাড়া বেলাব থানায় তার বিরুদ্ধে করা ২টি মানবপাচারের মামলায় জাকির হোসেন উচ্চ আদালত হতে জামিনে রয়েছেন বলে জানিয়েছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানুল্লাহ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ