বেলাবতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
১৫ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলার হোসেননগরস্থ শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজের আজীবন দাতা সদস্য এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজমল ভূইয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে এই স্মরণ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মরহুম মোহাম্মদ আজমল ভূইয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দেশের স্বাধীনতা যুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান এবং যুদ্ধাহত হওয়ার ত্যাগকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আজমল ভূইয়া শুধু দেশের বীর সন্তানই ছিলেন না, বরং শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজের আজীবন দাতা সদস্য হিসেবে শিক্ষার আলো ছড়াতেও অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর এই নিঃস্বার্থ অবদান কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসী চিরকাল স্মরণ রাখবে।
শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো:সাজ্জাদ হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শ্রীমন্ত লাল পাল, সমাজ সেবক ও শিক্ষানুরাগী হাজী মোঃ রহমত আলি মোল্লা, বেলাবো উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার আমেনা, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, সমাজ সেবক মোঃ মিজানুর রহমান, ৫নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার'সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্মরণ সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এসময় দেশের স্বাধীনতা ও কল্যাণে অবদান রাখা সকল শহীদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ