বেলাবতে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত
০৬ জুন ২০২৬, ১২:৫৭ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহান (১৪) ও নাহিদ (১৪) নামে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শুভ (৩০) ও সিয়াম (২৮) নামে অপর মোটরসাইকেলের দুই আরোহী যুবক।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলাব-পোড়াদিয়া সড়কের পাটুলি ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের গ্রামের ইতালি প্রবাসী মামুন মিয়ার ছেলে ও নাহিদ একই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
উভয় হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা যায়। অপরদিকে আহত শুভ উপজেলার বেলাব গ্রামের মরহুম শাহজাহান মিয়ার ছেলে ও সিয়াম বীরবাঘবের গ্রামের সুমন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, নিহত দুই আরোহীর মোটরসাইকেলটি পোড়াদিয়া থেকে নিজ বাড়ী বীরবাঘবের দিকে আসছিল। অপরদিকে আহত দু’জনের মোটরসাইকেলটি পোড়াদিয়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছামাত্র দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহান নিহত হয়। অপরদিকে নাহিদকে বেলাব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত শুভকে নরসিংদী জেলা হাসপাতালে রেফার্ড করা হয় এবং সিয়ামকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দু‘জন নিহত হয়েছে বলে জেনেছি। আমরা তদন্ত করে দেখছি কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ