মামলা নিষ্পত্তিতে জেলায় প্রথম চরউজিলাব ইউপি চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম
২২ মে ২০২৬, ০৩:৫১ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে মামলা নিষ্পত্তিতে জেলায় প্রথম স্থান অধিকার করেছেন বেলাবো উপজেলার চরউজিলাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম (সম্রাট)। গতকাল বৃহস্পতিবার (২১ মে) সমন্বয় সভায় বেলাব উপজেলা প্রশাসনের পক্ষ সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলামের হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেন। এসময় উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, বয়সে তরুণ সৈয়দ শফিকুল ইসলাম প্রায় সাড়ে ৪ বছর ধরে চরউজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইউনিয়ন পরিষদ এলাকার বিভিন্ন ফোরামে উপস্থিতির মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষকে অবহিতকরণ করেন। এবারই প্রথম গ্রাম আদালতের এজলাসও পায় এ ইউনিয়ন পরিষদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তিনি ২০২৫ সালের অক্টোবর হতে ২০২৬ এর মার্চ পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি মোট ৬০টি মামলা নিষ্পত্তিতে জেলার ৭১টি ইউনিয়নের মধ্যে প্রথম স্থান অধিকার করেন।
চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম বলেন, দেওয়ানি ও ফৌজদারিসহ আদালত হতে পাঠানো নির্দেশনা মোতাবেক বিভিন্ন মামলাসহ মোট ৬০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে গ্রাম আদালতে। এতে ভুক্তভোগীদের ভোগান্তি কমানো ও সামাজিক শৃঙ্খলা রক্ষা হয়েছে। চেয়ারম্যান হিসেবে আমি যথাযথভাবে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমৃত্যু আমি ইউনিয়নের সকল শ্রেণিপেশার মানুষের সেবা করে যেতে চাই। ইউনিয়নবাসী আমার পাশে থাকায় এ অর্জন সম্ভব হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ