২২ বছর পর গঠিত ছাত্রদল কমিটির সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ
০৭ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ২২ বছর পর গঠিত বেলাব উপজেলা ছাত্রদলের কমিটির সভাপতি আশিক সুজন মামুন বিবাহিত ও রাজনীতিতে সক্রিয় নন অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ছাত্রদলের পদ বঞ্চিতরা বেলাব বাজার কলেজ রোডে টায়ার জ্বালিয়ে আগুন দেয় এবং স্লোগান দিয়ে নবগঠিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানান।
খবর জানতে পেরে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে পদ বঞ্চিতরা ছত্রভঙ্গ হয়ে যায়।
ছাত্রদল কর্মীরা জানান, দীর্ঘ ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। গত সোমবার (৬ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত প্যাডে আশিক সুজন মামুনকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়। চিঠিতে বলা হয় আগামী ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার কথা।
৬ সদস্যের কমিটি ঘোষণার পর থেকেই নতুন কমিটির সভাপতি আশিক সুজন মামুন বিবাহিত এবং রাজনীতিতে সক্রিয় নন এমন অভিযোগে লেখালেখি শুরু করে কমিটি বাতিলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করেন। মঙ্গলবার কলেজ রোডে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে প্রতিবাদ করেন।
এ ব্যাপারে নবগঠিত ছাত্রদল কমিটির সভাপতি আশিক সুজন মামুন বলেন, আমি রাজনীতিতে দীর্ঘদিন যাবত সক্রিয়। আওয়ামী লীগ সরকারের আমলে আমি রাজপথে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছি। কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। দলের প্রতি আমার দায়িত্ববোধ ও কার্যক্রম দেখে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ আমাকে বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি ঘোষণা করেন। এ কারণে আমার প্রতিপক্ষ ছাত্রদলের সভাপতি হতে চেয়েছিল যারা তারা কিছু ভাড়াটিয়া লোকদের নিয়ে বেলাবো বাজারের কলেজ রোডে টায়ারে আগুন লাগিয়েছে বলে শুনেছি।
আশিক সুজন মামুন আরও বলেন, আরেকটি পক্ষ আমি বিবাহিত এরকম মিথ্যা অপবাদ দিয়ে এআই দিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সত্যিকার অর্থে এগুলো ভুয়া এবং মিথ্যা অপপ্রচার। আমি বিয়ে করিনি। যারা এসব করছে আমি তাদের বিচার চাই এবং নিন্দা জানাচ্ছি।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ