বেলাবতে নিখোঁজের তিনদিন পর পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
২৯ জানুয়ারি ২০২৬, ১০:২৮ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর আজিমুল কাদের ভুইয়া নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নাগের বাজার এলাকার একটি ডোবা হতে মরদেহটি উদ্ধার করা হয়। বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আজিমুল কাদের ভুইয়া (৪০) বাজনাব ইউনিয়নের বাঘবের গ্রামের মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পরিবারের বরাতে পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিজ এলাকার নিজের পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন বুধবার (২৮ জানুয়ারি) বেলাব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নিহতের ভাগ্নে মো. উমর ফারুক।
বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয়রা একটি ডোবায় মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজীমুল কাদের ভূঁইয়া তার পোল্ট্রি খামারে কাজ করার জন্য দুইজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাদের একজনের নাম রুবেল হলেও অপরজনের নাম-পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানতেন না নিহতের পরিবার। নিখোঁজের পর থেকেই পোল্ট্রি খামারের ওই দুই শ্রমিককেও খোঁজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি ওই খামারে থাকা সব মুরগিও উধাও হয়।
বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, জিডি করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি তদন্ত করে তার খোঁজ করার চেষ্টা শুরু করেছিল। পরে আজ খবর পেয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ