বেলাবতে পিকআপভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
২৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা- সিলেট মহাসড়কে নরসিংদীর বেলাবতে পিকআপ ভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যান চালক রুবেলের (৩০) মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ২ জন। আজ শুক্রবার (২৬) সকালে উপজেলার খামারেরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ ভ্যান চালক রুবেলের বাড়ি বরিশালের গৌরনদী এলাকায়। আহতরা হলো নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আরশাদ আলীর ছেলে শাওন (১৮) এবং কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মজিদ মিয়ার ছেলে নুরে আলম(৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি কাভার্ড ভ্যান ঢাকা- সিলেট মহাসড়কের বেলাব উপজেলার খামারের চর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমরে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপ ভ্যানটির চালকের মুত্যু হয়। এসময় আহত হয় আরো দুইজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ থানায় নিয়ে যায়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক মারা গেছেন। মরদেহটি উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নেয়া হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। পরবর্তী আইনি প্রক্রিয়াচলমান।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ