বেলাবোতে জুয়াড়িদের হামলায় গোয়েন্দা পুলিশের ৬ সদস্য আহত
২৫ মে ২০২৫, ০৬:৪৬ পিএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবোতে অভিযান চালানোর সময় স্থানীয় মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের হামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ৬ সদস্য আহত ও অভিযানে ব্যবহৃত গাড়ি ভাংচুর হয়েছে। আহতরা বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ডিবি পুলিশ সদস্য আব্দুস সালাম বাদী হয়ে বেলাবো থানায় মামলা করেছেন বলে রোববার (২৫) দুপুরে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) সুজন চন্দ্র সরকার।
এর আগে শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিম নগর উচ্চ বিদ্যালয় এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও জুয়ার আসরে অভিযান চালাতে গেলে ডিবি পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটে।
এতে ডিবি পুলিশের এসআই মোহাম্মদ আবদুস সালাম, শেখ মোঃ জসিম উদ্দিন, এএসআই রাজিব হাসান, পুলিশ সদস্য শামসুল ইসলাম, মাজেদুল ইসলাম ও মোঃ হাসমত আলী আহত হয়েছেন।
মামলার আসামীরা হলো- উপজেলার চর কাশিমনগর এলাকার পারভেজ (২৬), বিন্নাবাইদ ইউনিয়নের রতন চেয়ারম্যানের ছেলে সিনতাজ মোহাম্মদ সালমান (৩২), কাশিমনগরের নিয়ত আলীর ছেলে মোঃ মজিবুর (৪০), মজিদ মিয়ার ছেলে ডা: আব্দুল জলিল (৪৫), মৃত আঃ মালেক মিয়ার ছেলে মোঃ মোবারক হোসেন (৪২), গোশলাকান্দা এলাকার মৃত দেওয়ান আলীর ছেলে মোঃ শাহজাহান (৪০), পিতা অজ্ঞাত মো: ইকতিয়ার হোসেন (৩৮), ইদ্রিস মেম্বারের ছেলে সেন্টু মিয়া (৪২), চর ছায়েট এলাকার হাবিবুর (৩৮), চর কাশিমনগরের হোসেন আলীর ছেলে ইব্রাহিম খলিল (৪৩) সহ অজ্ঞাত আরও ৪০-৫০ জন।
হামলায় আহত ডিবি পুলিশের উপপরিদর্শক ও মামলার বাদী আব্দুস সালাম বলেন, ওই এলাকায় গিয়ে মাঠের কাছের একটি মসজিদে আমিসহ এসআই জসিম মাগরিবের নামাজ পড়ে বের হই। বের হওয়া মাত্র পারভেজ নামে একজন এসে জিজ্ঞেস করেন আমরা কারা, কেন এসেছি? তখন আমরা আমাদের পরিচয় দেই। পরিচয় দেয়া মাত্র ডিবি পুলিশ এখানে কেন আসবে, বলেই চিৎকার করে লোকজন জড়ো করে হামলা চালায়। মসজিদ থেকে বের হওয়া মুসুল্লি ও বেলাবো থানা পুলিশের সহায়তায় আমরা স্থান ত্যাগ করে বেলাবো হাসপাতালে চিকিৎসা নেই।
হামলার ঘটনা নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুজন চন্দ্র সরকার বলেন, ডিবি পুলিশের একটি দল নিয়মিত অভিযানে গেলে তাদের উপর হামলার ঘটনা ঘটে। হামলায় ৬ পুলিশ সদস্য সহ গাড়ি চালক আহত হয়েছেন। অভিযানে ব্যবহৃত হাইয়েস গাড়িটি ভাংচুর করা হয়েছে। অনুমান লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে গাড়িটির। পরে খবর পেয়ে বেলাবো থানা পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। তবে তারা সকলেই আশংকামুক্ত।
স্থানীয়রা জানান, ওই এলাকার বিভিন্ন জায়গায় নিয়মিত জুয়ার আসর বসে। চলে মাদকের রমরমা ব্যবসা। তাদের রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। অভিযান করতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে এবং তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। এলাকার মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা সুজন চন্দ্র সরকার। তিনি বলেন, পুলিশের ওপর হামলা চালানোযর ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক নেই। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২