বেলাবতে মহিলা পরিষদের বিভিন্ন অনুদান বিতরণ
২৪ মার্চ ২০২৫, ০৬:৪৯ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকাল ১১টায় উপজেলার বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব অনুদান বিতরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা এনায়েত উদ্দিন মোহাম্মদ কায়সার খান, শহীদ নজিব উদ্দিন খাঁন ফাউন্ডেশন এবং ঢাকাস্থ বেলাব উপজেলা সোসাইটির অর্থায়নে মহিলা পরিষদের আয়োজনে এসব বিতরণ করা হয়।
বিতরণ করা উপকরণের মধ্যে ছিল- ১০০ সেলাই মেশিন, ১০২ জনকে শিক্ষাবৃত্তি, ৩২ জনকে চিকিৎসা সহয়তা, ১৫টি ঘর, ১১টি টয়লেট এবং ২ জনকে টিউবওয়েল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি। সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব, শহিদ নজিব উদ্দিন খান কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা এনায়েত উদ্দিন মোহাম্মদ কায়সার খানের পরিবারের সদস্য নিরন খান, চর উজিলাব ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান মাস্টার, ভাটের চর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাহানুল হক বাবুল প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ