বেলাবতে দুই বাড়িতে চুরি
০২ আগস্ট ২০২২, ০৪:৩৩ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ এএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলায় দুই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার বাজনাব ইউনিয়নের দক্ষিনধুরু গ্রামের রমিজউদ্দীন ভূঁইয়া ও আঙ্গুর ভূঁইয়ার বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে।
চোরচক্র রাতের কোন একসময় ঘরের দরজার ছিটকিনি ভেঙ্গে ঘরে ঢুকে রমিজ উদ্দীন ভূঁইয়ার ঘর থেকে ৪ ভরি সোনা, একটি ল্যাপটপ, একটি এলইডি টিভি, প্রায় ২০ হাজার টাকার কাপড় ও নগদ ৯৫ হাজার টাকা নিয়ে যায়।
একই সময় প্রতিবেশি আঙ্গর ভূঁইয়ার ঘরের দরজা ভেঙ্গে স্বর্নের আংটি, মোবাইল, মাছ ধরার হুইল ছিপ বড়শি ও নগদ টাকা নিয়ে যায়।
রমিজউদ্দীন ভূঁইয়া জানান, তার ছেলে তরিকুল ভূঁইয়া এই ঘরে থাকে। বর্তমানে সে চাকুরির সুবাধে নরসিংদীতে বসবাস করে। এ কারণে ঘরটি সবসময় তালাবদ্ধ করে রাখা হয়। সকালে উঠে দেখেন ঘরের দরজা হালকা খোলা। পরে ঘরে গিয়ে দেখেন সব চুরি হয়ে গেছে।
আঙ্গুর ভূঁইয়ার ছেলে আলামিন বলেন, আমি ঘরে ঘুমিয়ে ছিলাম। আমার এ ঘরের টিনের দরজা আশিংক ভাঙ্গা। চুরির সময় আমি টের পাইনি।
ঘটনাস্থলে থাকা বেলাব থানার উপ পরিদর্শক (এসআই) মুস্তাফিজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে, ঘটনাটি তদন্ত করা হবে। চুরির ঘটনায় এ পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা