বারৈচায় কবির হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ
২৯ জুন ২০২২, ০১:৪১ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৪:২৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে কবির হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। বুধবার বেলা ১১ টা থেকে প্রায় ১ ঘন্টাব্যাপী বেলাব উপজেলার বারৈচা এলাকায় এই সড়ক অবরোধ চলে। এসময় দুই পাশে দূর পাল্লার যানবাহন আটকা পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারের চর গ্রামের বাসিন্দা ও বারৈচা বাজারের সিলিন্ডার গ্যাস ব্যবসায়ী কবির হোসেনকে গত ২৫ জুন দুপুরে দোকান থেকে ডেকে নেয়ার পর খামারের চর এলাকায় মহাসড়কের পাশে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের পরদিন পরিবারের পক্ষ থেকে ৯ জনকে আসামি করে বেলাব থানায় মামলা করা হয়। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও বাকিরা ধরাছোয়ার বাইরে রয়েছে। বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করা হয়।

এসময় দুই পাশে দুই কিলোমিটার এলাকায় দূর পাল্লার যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন ঢাকা-সিলেট-কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরবগামী যাত্রীরা। খবর পেয়ে হাইওয়ে ও বেলাব থানা পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে। এসময় অবরোধকারীদের আসামী গ্রেপ্তারের আশ্বাস দেয়া হলে প্রায় এক ঘন্টা পর অবরোধ সরিয়ে নেয়া হয়।
পুলিশ জানিয়েছে, হত্যার শিকার খামারের চর গ্রামের আব্দুল হাই এর ছেলে ব্যবসায়ী কবির হোসেনও স্থানীয় একটি হত্যা মামলার প্রধান আসামী ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেপ্তার হয়ে আদালত থেকে জামিনে এসে এলাকায় ব্যবসা শুরু করেছিলেন তিনি। কবির হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা