সরকারের দূরদর্শী নেতৃত্বের কারণে পদ্মা সেতু হয়েছে: শিল্পমন্ত্রী
২৭ মে ২০২২, ০৫:২৮ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৪:২৮ পিএম
বেলাব প্রতিনিধি:
বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকার উন্নয়নে বিশ্বাস করে। আজকে শিক্ষা প্রতিষ্ঠান, অবকাঠামো, রাস্তাঘাট, নৌপথসহ খেলাধুলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। শত বাঁধা বিপত্তি থাকা স্বত্ত্বেও এই সরকারের দূরদর্শী নেতৃত্বের কারণে পদ্মা সেতুর কাজ সম্পূর্ণ হয়েছে।
আজ শুক্রবার দুপুরে বেলাব পাইলট মর্ডান সরকারি মডেল হাই স্কুল মাঠে "জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনুর্ধ্ব)১৭-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি এসব কথা বলেন।
এসময় বিএনপির দিকে ইঙ্গিত করে শিল্পমন্ত্রী এসময় বলেন, সরকারের এসব উন্নয়ন দেখে ষড়যন্ত্রকারীরে শরীর জ্বলে। শুধু পদ্মা সেতু নয় দেশের বড় বড় মেগা প্রজেক্টগুলো যখন উদ্বোধনের অপেক্ষায়। আর ঠিক এ মূহুর্তে কিছু লোকের গাঁ জ্বালা শুরু হয়েছে, তাই তারা মাঠে ময়দানে আবোল-তাবোল কথা বলেন। প্রত্যেকটা ইউনিয়নে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী সজাগ থাকবেন, যাতে ষড়যন্ত্রকারীরা সফল হতে না পারে।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফুটবল প্রেমী। এ সরকারের আমলে খেলাধুলায় অনেক উন্নয়ন হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে ফাইনাল খেলায় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনুর আক্তার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনিরুজ্জামান খাঁন, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এনামুল হক, বেলাব পাইলট মর্ডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার, আমলাব ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হাসান ভূঁইয়া, বাজানাব ইউপি চেয়ারম্যান খন্দকার মোখলেছুর রহমান প্রমূখ।
উক্ত খেলায় আমলাব ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে (১-০)গোলে হারিয়ে বাজনাব ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ জয় লাভ করে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা