বেলাবতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে ২ জন আহত, গ্রেপ্তার ৪
৩০ এপ্রিল ২০২২, ০৯:৪১ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৪:২১ পিএম
বেলাব প্রতিনিধি:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণে বাধা দেয়ায় বিবাদী পক্ষের হামলায় বাদী পক্ষের ২ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার বেলাব বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বেলাব থানা পুলিশ এ ঘটনায় উভয় পক্ষের ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
তাইজুল ইসলাম রাসেল ও এনামুল হক নামে আহত দুজনকে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার বড়িবাড়ি গ্রামের হাজী আব্দুল তাজুল ইসলামের ছেলে সাখাওয়াত হোসেনের সাথে বেলাব বাজারে একটি ভিটি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাইফুল সুমন, ফয়সাল মিয়া, সিরাজুল ইসলামের। বিরোধের ঘটনায় ১৮ এপ্রিল সাখাওয়াত হোসেন বাদী হয়ে নরসিংদী আদালতে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর আসামীরা শনিবার সকালে ১৪৫ ধারা ভঙ্গ করে নিষেধাজ্ঞা আরোপিত জমির উপরে ঘর নির্মাণ করতে গেলে বাদী পক্ষ বাঁধা দেয়। এসময় বিবাদী পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাদী সাখাওয়াত হোসেনের ভাই মোঃ তাইজুল ইসলাম রাসেল ও এনামুল হককে মারধর করে মাথা ফাটিয়ে দেয়।
মামলার বাদী সাখাওয়াত হোসেন জানান, তারা আমার জায়গায় জোরপূর্বক ঘর নির্মাণ করার খবর শুনে বাধা দিলে তারা বহিরাগত সন্ত্রাসী নিয়ে হামলা করে আমার দুই ভাইয়ের মাথা ফাটিয়ে দেয়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্র্তা এএসআই সালাউদ্দীন জানান, এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা