বেলাবতে হতদরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ
২৫ এপ্রিল ২০২২, ০২:১৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে বেকার ও হতদরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিনসহ শিক্ষাবৃত্তি, ঘর, স্যানিটারি ল্যাট্রিন ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বেলাব উপজেলার বারৈচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব উপকরণ বিতরণ করে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখা।
বাংলাদেশ মহিলা পরিষদের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় এসব উপকরণ বিতরণ করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনূর আক্তার ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যালেন্সর প্রফেসর ড. এম. আফজাল হোসেন অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন।
এসময় আত্মকর্মসংস্থান করতে গরিব ও বেকার নারীদের ৬০ টি সেলাই মেশিন, ২০ জনকে শিক্ষাবৃত্তি, ১ জনকে ঘর, ৫ জনকে স্যানিটারি ল্যাট্রিন, ১জনকে অটো রিকশা ও ১ জনকে টিউবওয়েল দেয়া হয়।
অনুষ্ঠানে চরউজিলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরীফ উদ্দিন খান মোমেন, মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনাসহ স্থানীয় রাজনৈতিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মহিলা পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা