বেলাবতে শিশু ধর্ষণ ঘটনার প্রতিবাদে মানববন্ধন
২৫ জানুয়ারি ২০২২, ০৩:৫২ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাব উপজেলার দেওয়ানের চর গ্রামে ৫ম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দেওয়ানের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে মহিলা পরিষদ নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার নারী পুরুষ অংশগ্রহণ করেন। এসময় শিশুকে যৌন নির্যাতকারী মেরাজকে অবিলম্বে গ্রেফতারের দাবী জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি, চর উজিলাব ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মোঃ শফিকুল ইসলাম সম্রাট, দেওয়ানের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, দেওয়ানের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন সুলতানা প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে একই গ্রামের বখাটে মেরাজ মিয়া জানালা দিয়ে ঘরে ঢুকে ওই শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত মিরাজ পালিয়ে যায়। ঘটনার পর রাতেই পরিবারের লোকজন থানায় অভিযোগ দেন। অভিযোগ দেয়ার চার দিন পার হলেও পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ পরিবারের। পরে অসুস্থ হয়ে পড়লে রোববার বিকালে নির্যাতনের শিকার শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে পরিবার। সোমবার দুপুরে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। তদন্তের পর এ ঘটনায় সোমবার বিকালে ধর্ষণ চেষ্টার মামলা নেয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। এঘটনার পর থেকে অভিযুক্ত মেরাজ ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা