বেলাবতে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত
১৭ আগস্ট ২০২১, ০৮:১০ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০২:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাব উপজেলার নিলক্ষীয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় মনিরুজ্জামান মনির নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে পূর্ব শত্রুতার জের ধরে পাশের বাড়ির রিয়াজুল হক গং মনিরুজ্জামান এর বাড়ীতে এই হামলা চালায় বলে অভিযোগ পরিবারের। এতে মনিরুজ্জামানের স্ত্রী আরজু বেগমও আহত হয়েছেন।
জানা যায়, দীর্ঘদিন যাবত মনিরুজ্জামান এর সম্পত্তি জোরপূর্বক দখল করার লক্ষ্যে পরিবারের উপর নানাভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে প্রতিবেশি রিয়াজুল হক এবং তার দুই সন্তান রাজিব মিয়া (৩০) ও রাসেল মিয়া (২৮)। এরই জের ধরে রিয়াজুল হক গং দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মনিরের বাড়ীতে হামলা করে মনিরকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় হামলাকারীরা মনিরের মাথায় ও হাত পায়ে কুপিয়ে জখম করে। বর্তমানে মনির বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মনিরের স্ত্রী আরজু বেগম জানান, তারা নিরীহ প্রকৃতির মানুষ হওয়ায় পাশের বাড়ীর সন্ত্রাসী রিয়াজুল গং তাদেরকে বাড়ী থেকে জোরপূর্বক উচ্ছেদ করার জন্য নিয়মিত অত্যাচার করে থাকে। মঙ্গলবার সকালে তারা বাড়িতে এসে গালিগালাজ করতে থাকে। এসময় তার স্বামী মনির প্রতিবাদ করায় তাকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় বেলাব থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান মনিরের বোন সানজিদা আক্তার।
বিভাগ : নরসিংদীর খবর
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা