বেলাবতে তিন জয়িতাকে সংবর্ধনা
০৯ ডিসেম্বর ২০২০, ০৪:৫৮ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পিএম
শেখ আঃ জলিল:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিব উদযাপন উপলক্ষে উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে“ জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওয়ায় তিন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শমসের জামান ভূইয়া রিটন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতানা, মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলিল, আমলাব ইউনিয়ন চেয়ারম্যান বশির আহম্মেদ পরশ মোল্লা, পাটুলী ইউনিয়ন চেয়ারম্যান ইফরানুল হক ভূইয়া জামান, বেলাব প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশারফ হোসেন নীলু, নির্বাচিত জয়িতা নুরজাহান বেগম, আনোয়ারা বেগম, আছিয়া বেগম প্রমুখ।
পরে উন্নয়নের জন্য আমলাব গ্রামের নুরজাহান বেগম, একই গ্রামের অর্থনৈতিকভাবে সফল হওয়ায় আনোয়ারা বেগম ও ভাটেরচর গ্রামের সফল জননী হিসেবে আছিয়া বেগমকে সংবর্ধনা দেয়া হয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের শেষে সমাজ সেবা কার্যক্রমে অংশগ্রহণের জন্য বেলাব উপজেলার আমলাব পল্লী সমাজ নারী কল্যাণ সমিতিকে নগদ ৪০ হাজার, মোগা মহিলা অগ্রণী সমিতিকে নগদ ৩০ হাজার ও লাখপুর স্বনির্ভর মহিলা সমিতিকে ২৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা