বেলাবতে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি ও আইন শ্ঙ্খৃলা সভা অনুষ্ঠিত
০৮ ডিসেম্বর ২০২০, ০৮:৪২ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পিএম
শেখ আঃ জলিল:
নরসিংদীর বেলাবতে মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ও পরে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিনের সভাপতিত্বে প্রথমে মহান বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভা ও পরে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান শমসের জামান ভূইয়া রিটন, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাফায়েত হোসেন পলাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলাল হোসেন, বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলিল, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম হানিফ, বেলাব সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, আমলাব ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বশির আহম্মেদ পরশ মোল্লা, সল্লাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাকির হোসেন স্বপন, চরউজিলাব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোসলেহ উদ্দীন খাঁন সেন্টু, বিন্নাবাইদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তুফা গোলাপ, পাটুলী ইউনিয়ন চেয়ারম্যান ইফরানুল হক ভূইয়া জামান, বাজনাব বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল মাষ্টার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবি দিবস উদযাপনের প্রস্তুতিমূলক আলোচনা করার পর আইন শ্ঙ্খৃলা পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়। এসময় বক্তারা অন্যান্য সময়ের চেয়ে বেলাবতে আইন শৃঙ্খলা অবস্থা ভালো আছে বলে প্রশাসনকে ধন্যবাদ জানান।
সভায় সিদ্ধান্ত হয় করোনাকালীন বেলাবতে কোন ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ওরশ, বাউল গান, নাটক, ওয়াজ, বিভিন্ন খেলার টুর্নামেন্টের আয়োজন করা যাবে না। তাছাড়া বাল্য বিবাহ, নারী নির্যাতন, ক্রিকেট জুয়া, মাদক বন্ধে কার্যকরী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। আইন শৃঙ্খলা সভায় বেলাব উপজেলার বিভিন্ন সড়কে অবৈধ যান ট্র্ক্টার (ইছার মাথা) চলাচল আগামী মার্চ মাস থেকে সম্পূর্ন নিষেধ করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা