জাতীয় শিক্ষা পদক-২০১৮: দেশ সেরা নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন
০৫ মার্চ ২০১৯, ০৬:১৩ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন দেশসেরা জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-২০১৮ এর জাতীয় শিক্ষা পদকের তালিকায় সেরা হিসেবে তিনি এ স্থান দখল করে নিয়েছেন।
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষাখাতে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অবদানের জন্য নরসিংদী জেলা প্রশাসককে এ পদকে ভূষিত করেছে প্রথমিক শিক্ষা অধিদপ্তর।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত রবিবার (৩ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি বার্তা পাঠানো হয় নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে। ওই বার্তায় উল্লেখ করা হয় নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন-২০১৮ এর জাতীয় শিক্ষা পদকে প্রথম হয়েছেন। জেলা প্রশাসকের এ প্রাপ্তিতে জেলার সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
এর আগে তিনি ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারী থেকে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে দায়িত্ব পালন করেন এবং গত বছরের ১১ মার্চ নরসিংদীতে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি নরসিংদীর ১৭তম জেলা প্রশাসক।
এছাড়াও তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ একটি বাড়ি একটি খামার প্রকল্পের ২০১১-২০১২ অর্থ বছরের কর্মকাণ্ড মূল্যায়নের প্রেক্ষিতে দেশের সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা হওয়ার গৌরব অর্জন করেছিলেন।
২০তম বিসিএস এর কর্মকর্তা, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ব্রাহ্মণবাড়িয়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক গণ পরিষদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এড. সৈয়দ সিরাজুল ইসলামের সন্তান। তার স্বামী মো. সায়েদুর রহমান অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দুই ছেলে সন্তানের জননী।
বিভাগ : নরসিংদীর তথ্যবই
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ