হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার
১১ আগস্ট ২০২৫, ১১:১১ এএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়ার ১২ ঘন্টা পর একদিন বয়সী নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে রায়পুরা উপজেলার রাজাবাড়ী গ্রাম থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। এসময় ফাতেমা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে।
আটক ফাতেমা বেগম রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের রাজাবাড়ি এলাকার মোখলেছুর রহমানের মেয়ে ও শিবপুরের কুমারটেক এলাকার মো: সিরাজুল ইসলামের স্ত্রী।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নবজাতক চুরির পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নবজাতক উদ্ধার ও অভিযুক্তকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে রাতে রাজাবাড়ি গ্রামের ফাতেমা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় নবজাতকসহ ফাতেমা বেগমকে আটক করা হয়। পরে রাতেই নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে চুরিতে অভিযুক্ত ফাতেমা বেগমের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
রোববার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে নরসিংদী শহরের বাসাইলস্থ ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে নবজাতক চুরির ঘটনা ঘটে।
ওই নবজাতক জেলার শিবপুর উপজেলার বাড়ৈআলগী এলাকার সিএনজি চালক শরীফ মিয়া দম্পতির। স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণেই এই চুরির ঘটনা ঘটেছে।
স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শরীফ মিয়ার স্ত্রী মিথিলা গত শনিবার (০৯ অগাস্ট) বিকালে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে অস্ত্রোপাচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন। রোববার দুপুরে হাসপাতালের কেবিন থেকে নবজাতকটি নিখোঁজ হলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা