ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস আজ
০৫ ডিসেম্বর ২০২০, ০৫:৪৪ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১২ এএম
আল-আমিন মিয়া:
আজ ৬ ডিসেম্বর ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের ৯ দিন বাকি। দেশজুড়ে কোণঠাসা হয়ে পড়েছে হানাদার বাহিনী। এরই মধ্যে ৬ ডিসেম্বর তৎকালীন কালীগঞ্জ থানার ঘোড়াশালের আটিয়াগাঁও গ্রামের আবুল কাসেমের বাড়িতে হানাদার বাহিনী সর্বশেষ হত্যাকা- চালায়। আজও এলাকাবাসী বিজয়ের মাস এলে গভীর শোকে বিহ্বল হয়ে পড়েন।
ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁওয়ের আবুল কাসেমের ছেলে আব্দুস ছাত্তার বাবুল জানান, ৬ ডিসেম্বর সন্ধ্যার দিকে উত্তর-পশ্চিম দিক থেকে পাকহানাদার ও রাজাকাররা তাদের বাড়িতে আক্রমণ করে। আগুন লাগিয়ে দেয়া হয় গ্রামের ১০ থেকে ১২টি বাড়িতে। তখন আমার বাবা-মা আমাদেরকে নিয়ে ঘরের ভেতর একটি মাটির গর্তে লুকিয়ে পড়েন। পালাতে না পেরে ৩২ নারী-পুরুষ শিশু আশ্রয় নেয় আমাদের একটি মাটির ঘরে, চারদিকে আগুন। এমন সময় মাটির ঘরের দরজা ভেঙ্গে হানাদাররা লুকিয়ে থাকা ৩২ জনকে বাড়ির উঠানে দাঁড় করে সারিবদ্ধভাবে। তখন আমার বাবা মাটির গর্তেই অজ্ঞান হয়ে যান। আচমকা নরপিশাচদের আগ্নেয়াস্ত্র গর্জে ওঠে। নিজ বাড়ির উঠানেই ঢলে পড়ে ১৮ নারী-পুরুষ ও শিশু। গুরুত্বর আহত হয় ৬ জন। তারাও স্বাধীনতার পর মারা যান। ওইদিন শহীদ হয় মোকছেদ আলী, মালাবক্স, শাহাজাহান, রহম আলী, আ. হেকিম, হযরত আলী, আম্বিয়া খাতুন, মজিদা, শিশুপুত্রসহ (৪ মাস) আয়শা, শাহাজউদ্দিন শাহা, নেহাজউদ্দিন চুইল¬া, নেজু প্রমুখ। কিন্তু স্বাধীনতার ৪৯ বছরেও শহীদদের স্মৃতি রক্ষার কোনো উদ্যোগ নেয়া হয়নি।
বিভাগ : নরসিংদীর তথ্যবই
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ