২৭ মার্চ সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী
২৫ মার্চ ২০২৫, ০৮:১৭ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
২৭ মার্চ নরসিংদী জেলা বিএনপির সাবেক সভাপতি, নরসিংদী সদর-১ আসন থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী। ৬৪ বছর বয়সে ২০০৫ সালের ২৭ মার্চ মারা যান তিনি।
নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার বাসিন্দা এছাক বাংলাদেশ টেলিভিশন ও রেডিও’র তালিকাভুক্ত গীতিকার ও সুরকার ছিলেন।
১৯৮০ সালে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আবদুল মান্নান ভূঁইয়া ও তিনি একই দিনে বিএনপিতে যোগদান করেন। শ্রমিক নেতা থেকে ১৯৮৪ সালে নরসিংদী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এছাক ১৯৯১, ১৯৯৬, মধ্যবর্তী ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সভাপতি হিসেবে আমৃত্যু নেতৃত্ব দেন নরসিংদী জেলা বিএনপির।
'শেষ উপহার' চলচ্চিত্রে 'চিরদিন তোমাকে ভালোবেসে যাব' গানের কথা ও সুর দিয়ে জাতীয় পুরস্কার অর্জন করেন সামসুদ্দীন আহমেদ এছাক। তিনি নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক আরশীতে মুখ পত্রিকার প্রকাশক ছিলেন। তাঁর লেখা একাধিক গানের বই প্রকাশিত হয়েছে। তিনি সামসুদ্দীন আহমেদ এছাক সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা।
২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৭ মার্চ বৃহস্পতিবার আরশীনগর বটমূলে এছাক পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর তথ্যবই
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ