বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের বিশেষ সভা
২০ নভেম্বর ২০১৯, ০৯:২৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি (বিশেষত পেয়াঁজ, লবণ) নিয়ন্ত্রণ এবং বর্তমান সময়ে অনাকাঙ্খিত গুজব প্রতিরোধে ব্যবসায়ীদের নিয়ে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
সভায় বর্তমান সময়ে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে আলোচনা করেন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভুঁইয়া, সিভিল সার্জন ডাঃ মোঃ হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেদ আহমেদ, বিসিকের সহকারী মহা ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম জামেরী হাসান, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারসহ চেম্বারের প্রতিনিধি, বাজার মনিটরিং কর্মকর্তাসহ বিভিন্ন হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
সভায় জানানো হয়, বর্তমানে দেশে লবণের কোন ঘাটতি নেই, এছাড়া বিমানে করে পেঁয়াজ আসছে, ফলে পেঁয়াজের বাজারও আগের থেকে কমে এসেছে। তাই হতাশ বা আতঙ্কিত হওয়ার মতো কোন কারণ নেই। সরকারের উন্নয়ন কর্মকান্ডকে প্রভাবিত করতে একটি চক্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন গুজব ছড়িয়ে যাচ্ছে। এ থেকে জনগণকে সচেতন করতে ব্যবসায়ী ও প্রশাসনকে সতর্কাবস্থায় থাকার অনুরোধ জানানো হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যেট (এডিএম) চৌধুরী আশরাফুল ইসলামের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার ফোরাম ৭১ এর সভাপতি আব্দুল মোতালিব পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীগণ।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল