অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
১৬ জুন ২০২৬, ০৮:৩১ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পিএম
মোমেন খান:
দেশের অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন ও অগ্রগতির চিত্র তুলে ধরে নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর জাতীয় প্রতিবেদন (ন্যাশনাল রিপোর্ট) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১৬ জুন) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস।
অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্টের গুরুত্বপূর্ণ অংশ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক রেজওয়ানা কবীর।
সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, জেলা ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তাগণসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
সেমিনারে রিপোর্টিয়ার হিসেবে ছিলেন শিবপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদার। সঞ্চালনা করেন পলাশ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: সাইফুল ইসলাম।
অর্থনৈতিক শুমারির মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান, সেবা খাতসহ সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমের হালনাগাদ তথ্য উপস্থাপন করে সেমিনারে জানানো হয়, "সময়ের বিবর্তনে দেশের কৃষি বহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত" এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ২০২৪ সালে CAPI (Computer Assisted Personal Interviewing) এবং জিআইএস (GIS) ম্যাপিং ব্যবহার করে দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালিত হয়।
শুমারিতে মোট সাতাশি হাজার চারশো উনিশটি গণনা এলাকা গঠন করে প্রতিটি এলাকায় আনুমানিক একশো পঞ্চাশটি অর্থনৈতিক ইউনিট অন্তর্ভুক্ত করা হয়। মাঠপর্যায়ে তথ্যসংগ্রহে সাতাশি হাজার চারশো উনিশ জন গণনাকারী, ষোল হাজার নয়শো চৌত্রিশ জন সুপারভাইজার, দুই হাজার পাঁচশো সাতাত্তর জন আইসিটি সুপারভাইজার এবং বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কারীগণ অংশগ্রহণ করেন।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা