নরসিংদীতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র্যালি ও দিনব্যাপী সেমিনার
২৩ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক দিনব্যাপী সেমিনার ও র্যালি। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নরসিংদী জেলা শিশু একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমি হতে বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
পরে শিশু একাডেমিতে আয়োজিত সেমিনারে জেলার বিভিন্ন ব্যাংকের ১৬৬টি শাখার ব্যবস্থাপক সহ অন্যান্য কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার ৪ শতাধিক লোক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ব্যাংক এশিয়া পিএলসি লিড ব্যাংক হিসেবে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও আর্থিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা পালন করে।
সেমিনারে গ্রাহকদের ডিজিটাল আর্থিক সেবার সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়া সচেতনতামূলক ক্যাম্পেইন ও কিউআর পেমেন্টে বিশেষ ছাড়ের বিষয়েও আলোকপাত করা হয়।

এ সময় বক্তারা নগদ লেনদেনের বদলে বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে দ্রুত ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট নিশ্চিত করার আহ্বান জানান।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট ১ এর পরিচালক আ ন ম মঈনুল কবীর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: আবদুল্লাহ-আল-ফারুক, বাংক এশিয়া পিএসসি’র উপ ব্যবস্থাপনা পরিচালক মির্জা আজহার আহমদ।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ