নরসিংদীতে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগ আয়োজিত সভায় জেলার শিল্পপতিসহ বিভিন্ন পর্যায়ের কয়েকশত ব্যবসায়ী অংশ নেন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগের উপ কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) এর কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম।

সভায় বিশেষ অতিথি ছিলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) এর অতিরিক্ত কমিশনার আব্দুল রশীদ মিয়া, যুগ্ম কমিশনার মোঃ রিয়াজুল ইসলাম, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান মোঃ হেলাল মিয়া।
এসময় বক্তারা, সময় মত নিবন্ধন নিয়ে সঠিকভাবে ভ্যাট প্রদানের আহবান জানান। শিল্পাঞ্চল নরসিংদীর ব্যবসায়ীদের ১০ ডিসেম্বর হতে ১১ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহে নিবন্ধনে অন্তর্ভুক্ত হয়ে ভ্যাট প্রদানের মাধ্যমে জাতীয় উন্নয়নে অংশগ্রহণ করার অনুরোধ করা হয় সভায়। বর্তমানে অনলাইন কার্যক্রম ভ্যাট ব্যবস্থাপনাকে আরও সহজ ও গতিশীল করেছে বলে জানান ভ্যাট বিভাগের কর্মকর্তারা। ভ্যাট আইন না জানা থাকায় ভ্যাটের প্রতি অনেকের ভয় রয়েছে, ভ্যাট আইন জানলে ভয় থাকবে না বলেও জানান তারা।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ

এই বিভাগের আরও