একমাস বন্ধ থাকার পর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানায় উৎপাদন শুরু
০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গ্যাস সংকটের কারণে এক মাস ২ দিন বন্ধ থাকার পর সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে উৎপাদনে ফিরেছে দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানা। সোমবার (৬ এপ্রিল) বিকেলে কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো: ফখরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ৪ মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ৩১ মার্চ সন্ধ্যায় পুণরায় গ্যাস সংযোগ পাওয়ার পর কারখানাটি চালু করা হয়। আজ সোমবার দুপুর ১২টা থেকে কারখানাটির সার উৎপাদন শুরু হয়।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, দৈনিক ২ হাজার ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ কারখানাটি পুরোপুরি গ্যাস নির্ভর। গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন এ পরিমাণ সার উৎপাদন ব্যাহত হচ্ছিল। গত ১ এপ্রিল পর্যন্ত কারখানাটিতে মোট ২৮ হাজার ৯৪৮ মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ