উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন
২৮ আগস্ট ২০১৯, ১২:৪২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
“তারুণ্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একটি প্রকল্প “উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প”।
এই প্রকল্পের অংশ হিসেবে নরসিংদীতে সোমবার (২৬ আগস্ট) বিকেলে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়। নরসিংদী সার্কিট হাউজে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।
নরসিংদী জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই প্রশিক্ষণের আয়োজন করে।
এসময় আরো বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার, নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি আলী হোসেন শিশির, পরিচালক শেখ সেলিমসহ কয়েকজন উদ্যোক্তা।
এসময় জেলা প্রশাসক বলেন, চেতনা বিহীন মানুষ কখনো ভালো ফল দিতে পারে না। তাই সমাজে ভালো কাজ করতে হলে চেতনাবোধ থাকতে হয়। দেশে যে পরিমান শিক্ষিত বেকার যুবক রয়েছে তার তুলনায় চাকরির পদ খালি নেই। তাই শেখ হাসিনার সরকার দেশে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্প গ্রহণের মাধ্যমে বেকার লোকজন প্রশিক্ষণ গ্রহণ করে নিজেরাই এক একটি প্রতিষ্ঠানের মালিক হয়ে গড়ে উঠবে। প্রশিক্ষণে জেলার ২৫ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করছে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার