নরসিংদীতে জন্ম মৃত্যু নিবন্ধন জরিপ বিষয়ে কর্মশালা
১৯ নভেম্বর ২০১৯, ১০:৪৯ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১১:২১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জন্ম মৃত্যু নিবন্ধন জরিপ বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর যৌথ আয়োজনে মঙ্গলবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব শেখ মুজিবুর রহমান।
এসময় আরো আলোচনা করেন অতিরিক্ত সচিব ও ডেপুটি রেজিস্টার মো: মেজবাহুল আলম, মন্ত্রী পরিষদ বিভাগের উপ সচিব শহিদুল ইসলাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কান্ট্রি ডাইরেক্টর ওরলা ম্যারপি, সিআরবিএস এর প্রকল্প ব্যবস্থাপক নিলীমা ইয়াসমিন, নরসিংদী জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ পরিচালক ড. এটিএম মাহবুব উল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েসসহ আরো অনেকে।
কর্মশালায় একটি শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে শতভাগ নিবন্ধন পাইলট প্রকল্পের অংশ হিসেবে নরসিংদী সদর উপজেলায় এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় কোন ব্যক্তির নামে একাধিক জন্ম নিবন্ধন যাতে না হয় সেই দিকে নজর দিয়ে সফটওয়্যার তৈরী করা হচ্ছে। এছাড়া জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চয়তা বিধান করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের স্থানীয় পর্যায়ের সদস্যদের সম্পৃক্তকরণ স্থানীয় পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সচিব ও উদ্যোক্তাদের গুরুত্ব দিয়ে কাজ করার আহবান জানান।
এসময় নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান সফর আলী ভূইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম জামেরী হাসান, মাধবদী পৌরমেয়র মোশাররফ হোস প্রধান মানিকসহ সদর উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও সচিবগণ উপস্থিত ছিলেন।
বিভাগ : জীবনযাপন
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন