কেন হয় ডায়াবেটিস?
১৪ নভেম্বর ২০১৯, ০৫:০২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম
টাইমস জীবনযাপন ডেস্ক:
বর্তমানে আমাদের দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন যেন বেড়েই চলেছে। এ রোগ এখন সবার মাথা ব্যথার কারণ হয়ে দাড়িয়েছ। তাই আগে থেকে সচেতন না হলে কিংবা রোগটি নিয়ন্ত্রণে না রাখতে পারলে রোগীর কিডনি, চোখ, হৃৎপিণ্ড ও পা মারাত্মকভাবে আক্রান্ত হয়। এছাড়া নানা রকম শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তাই জেনে নিন ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কারণ ও লক্ষণগুলো-
প্রতিটি রোগের পেছনে কতগুলো কারণ থাকে। ডায়াবেটিসও তার ব্যতিক্রম নয়। তাই জেনে নিন কারণগুলো।
(১). জেনেটিক বা বংশগত কারণে ইনসুলিন তৈরি কম হলে। (২). জেনেটিক বা বংশগত কারণে ইনসুলিনের কার্যক্ষমতা কমে গেলে। (৩). নানা ধরনের সংক্রামক ব্যধির কারণে হতে পারে। (৪). অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগের কারণেও হয়। (৫). ওষুধ ও রাসায়নিক দ্রব্যের সংস্পর্শে এলে এ রোগ হতে পারে। (৬). অন্যান্য হরমোনের পরিমাণ বেড়ে গেলে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। (৭). শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলেও হয়।
লক্ষণসমূহ: কিছু বিষয়ে খেয়াল রাখলে সহজেই চিহ্নিত করা যায় ডায়াবেটিস। যত আগে ডায়াবেটিস চিহ্নিত করা যায়, ততই ভালো। কারণ তখনই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিতে হবে।
(১). ঘনঘন প্রস্রাব হওয়া। (২). পানি পিপাসা বেশি বেশি লাগবে। (৩). শরীরে ক্লান্তি ও দুর্বলতা অনুভূত হবে। (৪). বেশি বেশি ক্ষুধা পাবে। (৫). স্বাভাবিকভাবে খাওয়া সত্ত্বেও ওজন কমতে থাকবে। (৬). যেকোনো ধরনের ক্ষত শুকাতে স্বাভাবিকের তুলনায় অনেক দেরী হবে। (৭). নানা রকম চর্মরোগ দেখা দিতে পারে। (৮). চোখে কম দেখা বা দৃষ্টিশক্তি কমে যেতে পারে।
তাই ডায়াবেটিস থেকে নিজেকে রক্ষা করার সময় এখনই। কারণ ও লক্ষণগুলোর দিকে খেয়াল রেখে প্রত্যেককেই সচেতন হতে হবে। আসুন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে এখনই আমরা সবাই সচেষ্ট হই।
বিভাগ : জীবনযাপন
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল