পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২১ জুলাই
১১ জুলাই ২০২১, ০৮:১৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ এএম
জীবনযাপন ডেস্ক:
বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ১২ জুলাই জিলকদ মাস শুরু এবং সারা দেশে আগামী ২১ জুলাই (বুধবার) পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) উদযাপিত হবে। রোববার (১১ জুলাই) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সংক্রান্ত সভায় সভাপতিত্বে করছেন ধর্মপ্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় ধর্ম সচিব নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমান, জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যসহ মন্ত্রণালয় ও ফাউন্ডেশেনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা যায়, আজ ১১ জুলাই (রোববার) বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী ১২ জুলাই জিলকদ মাস শুরু হবে এবং ঈদুল আজহা পালিত হবে আগামী জিলহজ মাসের ১০ তারিখ (২১ জুলাই)।
এদিকে সৌদি আরবে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই। আগামী ১৯ জুলাই পালিত হবে আরাফাতের দিন। চলমান করোনা মহামারির মধ্যে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজে যাওয়া বন্ধ রেখেছে সৌদি আরব। এতে এবারও বাংলাদেশিদের হজ করা হচ্ছে না।
সৌদি সরকার এবার করোনাভাইরাস বিধিনিষেধের কারণে শুধু তাদের নাগরিক এবং দেশটিতে বসবাসরত লোকজনকে হজ করার সুযোগ দেবে। এ বছর সর্বমোট ৬০ হাজার মানুষ হজ করতে পারবেন।
বিভাগ : জীবনযাপন
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার