জেনে নিন কাঁঠালের যতো স্বাস্থ্য গুণ
১৯ মে ২০১৯, ০৫:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ এএম
হেলথ ডেস্ক:
গ্রীষ্মকাল মানেই হচ্ছে নানা ফলের সমাহার। সুস্বাদু সব ফলের দেখা মেলে এই সময়েই। একেক ফলের রয়েছে একেক পুষ্টিগুণ। প্রতিটি মৌসুমি ফলই শরীরের নানা রকম ভিটামিন ও খনিজের অভাব পূরণ করতে সাহায্য করে। আর আমাদের জাতীয় ফল কাঁঠালেরও রয়েছে নানা গুণাবলী। কাঁঠাল একটি সুস্বাদু রসালো ফল। এর রয়েছে নানা পুষ্টিগুণ ও উপকারিতা। আসুন জেনে নেয়া যাক কাঁঠালের গুণ সম্পর্কে---
১. কাঁঠালে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা অ্যানিমিয়া প্রতিরোধ করে। এছাড়া এতে থাকা কপার এবং ম্যাগনেশিয়াম খনিজ দুটি শরীরে রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২. কাঁঠালে থাকা ফাইবার, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। এ কারণে ফলটি খেতে মিষ্টি হলেও ডায়াবেটিস বাড়ায় না।
৩. কাঁঠালে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। সেই সঙ্গে হৃৎপিণ্ডও সুস্থ রাখে।
৪. কাঁঠালে প্রচুর পরিমাণে ডিয়াটরী ফাইবার থাকে। এটি হজমশক্তি বাড়ায় এবং কোষ্টকাঠিন্য প্রতিরোধে সহায়তা করে।
৫. কাঁঠালে উপস্থিত ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।
৬. কাঁঠাল ক্যালসিয়ামের ভাল উৎস। ফলে এটি হাড়ের সুরক্ষা করে।
৭. এই ফল নিয়মিত খেলে পাইলস ও কোলন ক্যান্সারের আশঙ্কা কমে।
৮. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কাঁঠাল ত্বকের বয়সজনিত বলিরেখা দূর করে। এতে থাকা পর্যাপ্ত পানি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়া ভিটামিন সি’র ভাল উৎস হওয়ায় কাঁঠাল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।
বিভাগ : জীবনযাপন
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার