মেঘলা দিন হলেও ব্যবহার করতে হবে সানস্ক্রিন
১৬ জুলাই ২০১৯, ০৩:৪৩ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ১২:২১ পিএম
টাইমস ডেস্ক:
মেঘলা দিনে ঘরেই থাকুন বা বাইরে থাকুন, ত্বককে কিন্তু দিতেই হবে ছাতার আড়াল। আর সে ছাতা হলো সানস্ক্রিন। ত্বকের এই সুরক্ষাকবচ শুধুমাত্র রোদের জন্য, এ ধারণা বহুল প্রচলিত মিথ্যা। সেটা ভুলে গিয়ে মনে রাখুন মেঘলা দিনেও অবশ্য ব্যবহার্য হল সানস্ক্রিন।
ইউভিএ এবং ইউভিবি, দুরকম সূর্যরশ্মিই ত্বকের পক্ষে ক্ষতির কারণ। ত্বকের যাবতীয় সমস্যার জন্য দায়ী এই দুটি রশ্মি। ত্বক কালো হয়ে যাওয়া, অকালে কুঁচকে যাওয়া এর মধ্যে প্রধান। এমনকি, বেশি জটিলতা দেখা দিলে এর থেকে জিনঘটিত সমস্যা বা ত্বকের ক্যানসার হওয়াও বিচিত্র কিছু নয়। বিশেষজ্ঞদের মতে, শর্ট টার্মে ইউভিবি রশ্মি বেশি ক্ষতিকারক। কিন্তু লং টার্মে অর্থাৎ দীর্ঘদিন ধরে বহুক্ষণ রোদে থাকলে ইউভিএ রশ্মি অনেক বেশি ক্ষতিকারক। তাই দুরকমের রশ্মি থেকে বাঁচতে, সানস্ক্রিন ইজ এ মাস্ট।
আকাশ মেঘলা হলেও সূর্যের অতিবেগুনি রশ্মি অন্তত ৮০ শতাংশ উপস্থিত থাকে পরিবেশে। ত্বকের ক্ষতি করার জন্য, বিশেষত তাকে অকালে বুড়িয়ে দেওয়ার জন্য এই রশ্মি যথেষ্ট। আপনি মরুভূমিতেই থাকুন, বা বরফের দেশে, অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করবেই।
শুনতে আশ্চর্য লাগলেও সত্যি যে সারাদিন বাড়ি বা গাড়িতে বসে থাকলেও দরকার সানস্ক্রিন। কারণ কাচের জানালা কোনও মতেই সম্পূর্ণভাবে অতিবেগুনি রশ্মি প্রতিরোধ করতে পারে না। তাই আপনার অজান্তেই ক্ষতি হচ্ছে ত্বকের। বাড়িতে থাকলেও নির্দিষ্ট পরিমাণ সানস্ক্রিন কিন্তু চাই আপনার ত্বকের জন্য। জামাকাপড়ের বাইরে দেহে যে অংশটুকু বেরিয়ে থাকে, দিনের বেলা তাকে রাখতেই হবে সানস্ক্রিনের প্রলেপে। সে আপনি ঘরেই থাকুন, বা বাইরে। দিন রোদ খটখটেই হোক, বা মেঘলা। সারা দেহ যদি কাপড়ে ঢেকে রাখা সম্ভব না হয়, সানস্ক্রিন ছাড়া গতি নেই। তো মেঘলা দিনেও ব্যবহার করুন সানস্ক্রিন।
বিভাগ : জীবনযাপন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ