ফেইসবুক বাতিল করলো হাজার হাজার অ্যাপ
২১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৩ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ১২:৪১ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
ফেইসবুক প্ল্যাটফর্মে হাজার হাজার অ্যাপ বাতিল করেছে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি। কেমব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারির পর ২০১৮ সালের মার্চ মাসে অ্যাপ ডেভেলপারদের নিয়ে তদন্ত শুরু করে ফেইসবুক। তারই অংশ হিসেবে বাতিল করা হয়েছে অ্যাপগুলো।
ফেইসবুকের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যে অ্যাপগুলো সরানো হয়েছে তা প্রায় ৪০০ ডেভেলপারের কাছ থেকে এসেছে। এইসব অ্যাপ গ্রাহকের জন্য হুমকি এমনটা ধারণা করার কোনো কারণ নেই বলে জানিয়েছে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি।
গোপনীয়তা নীতিমালা নিয়ে এক মামলায় চলতি বছরের শুরুতে মার্কিন ফেডারেল ট্রেড কমিশনকে (এফটিসি) ৫০০ কোটি মার্কিন ডলার জরিমানা দিতে রাজি হয়েছে ফেইসবুক। এফটিসি’র ওই মামলায় ফেইসবুকের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, ২০১২ সালের একটি সম্মতি চুক্তি অমান্য করেছে প্রতিষ্ঠানটি এবং বেআইনিভাবে ৮.৭ কোটি গ্রাহকের তথ্য রাজনৈতিক পরামর্শক ব্রিটিশ প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকার সঙ্গে শেয়ার করেছে। ওই ঘটনা ফাঁসের পর তীব্র সমালোচনা ও সরকারী চাপের ফলে গ্রাহকের ডেটা আরও নিরাপদ করতে জোর দিয়েছে ফেইসবুক। তৃতীয় পক্ষের ডেভেলপাররা ফেইসবুকের কাছ থেকে কী পরিমাণ তথ্য চাইতে পারবেন সীমিত করে দেওয়া হয়েছে সে বিষয়টিও।
প্রতিষ্ঠানের এক ব্লগ পোস্টে বলা হয়, আমাদের অগ্রগতি হচ্ছে। আমরা সবকিছু ধরতে পারবো না, যেগুলো আমরা ধরতে পারবো সেগুলোর অনেকটাই ফেইসবুকের বাইরে অন্যান্যদের সাহায্যে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার