বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে সাইবার নিরাপত্তা সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত
১০ মার্চ ২০২১, ০৮:১০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অনুষ্ঠিত হলো দিনব্যাপী সাইবার নিরাপত্তা সম্পর্কিত অবহিতকরণ কর্মশালা। কর্মশালায় মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) অধ্যয়নরত সশস্ত্রবাহিনীর শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। বুধবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসি’র নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব এবং কর্মশালাটি পরিচালনা করেন বিসিসি’র পরিচালক (সিএ অপারেশন ও নিরাপত্তা) তারেক এম বরকতউল্লাহ। পার্থপ্রতিম দেব বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অবদান উল্লেখ করে সাইবার নিরাপত্তার প্রতি গুরুত্ব আরোপ করেন।
উক্ত কর্মশালায় তারেক এম বরকতউল্লাহ বিসিসি’র ডাটা সেন্টার ও সাইবার নিরপত্তা বিষয়ক কর্মকাণ্ড এবং এর গুরুত্ব তুলে ধরেন। এমআইএসটির সিনিয়র স্টুডেন্ট অফিসার বিসিসি’কে কর্মশালা আয়োজনের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
কর্মশালায় প্রেজেন্টেশনের মাধ্যমে বিসিসি’র - সাইবার নিরাপত্তা, ডাটা সেন্টারসহ ডিজিটাল সিকিউরিটি আইন ২০১৮, কম্পিউটার নেটওয়ার্কিং, ইন্সিডেন্ট হ্যান্ডেলিং, বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার (বিএনডিএ) ইউনিটের কর্মকাণ্ড তুলে ধরা হয়। পরে কর্মশালার বিরতিতে অংশগ্রহণকারীদের জাতীয় ডাটা সেন্টার ও CIRT পরিদর্শন করানো হয় এবং এর কর্মকাণ্ড পরিচালনার ধারনা দেওয়া হয়।
উল্লেখ্য, এমআইএসটি- বাংলাদেশের একটি স্বনামধন্য প্রকৌশল শিক্ষা ইনস্টিটিউট, যা মিরপুর সেনানিবাসে অবস্থিত। ১৯৯৮ সালে বাংলাদেশ সামরিক বাহিনীর অফিসারদের প্রকৌশলবিদ্যা অধ্যয়ন ও উচ্চতর ডিগ্রি অর্জন (বিএসসি/এমসসি প্রভৃতি) করার জন্য বাংলাদেশ সরকার এটি প্রতিষ্ঠা করে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার