দেশে টানা ৪ দিন কম থাকবে ইন্টারনেটের গতি
২৯ অক্টোবর ২০২০, ০৫:৫২ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
দেশে টানা চার দিন ইন্টারনেটের গতি কম থাকবে। আগামী ৩০ অক্টোবর থেকে এ সমস্যা চলতে পারে। ভারতের একটি সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সমস্যা সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
ভারতী এয়ারটেল লিমিটেডের গ্লোবাল সার্ভিসেস ম্যানেজমেন্ট সেন্টার বাংলাদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠানকে ই-মেইলে জানিয়েছে, তাদের আইটুআই সাবমেরিন কেবলের পরিবর্তন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় ইন্টারনেট সেবায় এই বিঘ্ন ঘটবে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এ রক্ষণাবেক্ষণ কাজের সময়সূচি জানিয়ে বলা হয়, এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে ২ নভেম্বর পর্যন্ত চলতে পারে।
ভারতী এয়ারটেল লিমিটেডের পক্ষে আরো বলা হয়েছে, কাজের অগ্রগতি ও আবহাওয়ার অবস্থার ওপর নির্ভর করে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। এর আগে ২৬ অক্টোবর জানানো হয়েছিল, ২৭ অক্টোবর থেকে এই কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
এই খাতের বিশেষজ্ঞরা বলছেন, চেন্নাইয়ের সঙ্গে সিঙ্গাপুরের সংযোগকারী সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণ কাজের জন্য কিছু এলাকায় ইন্টারনেট ব্যবহারকারীরা চার দিন ধীরগতির সেবা পেতে পারে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার