উগ্রবাদ প্রতিরোধের শপথ নিয়ে শেষ হলো “আলোর পথযাত্রী” মঞ্চায়ন
২৪ জুলাই ২০১৯, ০৪:৩০ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫১ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
সমাজকে আলোকিত করতে, সমাজের নানা ব্যাধি, সহিংস উগ্রবাদ প্রতিরোধে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক পরিবেশনা করছে নরসিংদী জেলা প্রশাসন পরিচালিত সাংস্কৃতিক সংগঠন বাঁধনহারা থিয়েটার স্কুল।
“আলোর পথযাত্রী” নামক নাটক মঞ্চায়নের মাধ্যমে সংগঠনটি সমাজকে উগ্রবাদ বিরোধী সচেতনতা চালিয়েছে।
নরসিংদী জেলা প্রশাসনের তত্বাবধানে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় সম্প্রীতি প্রকল্পের অংশ হিসেবে নাটকটি মঞ্চস্থ হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে নরসিংদী সরকারী কলেজের কৃষ্ণচুড়া তলায় নাটকটির শেষ পর্ব মঞ্চস্থ করা হয়। এসময় সমাজ থেকে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ শপথ নেন “আলোর পথযাত্রী” নাটকের কর্মী ও কলাকুশলীরা।
নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান আকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “আলোর পথযাত্রী” নাটক মঞ্চায়ন উদ্বোধন করেন।
এসময় জেলা তিনি বলেন, এই “আলোর পথযাত্রী” নাটকটি সমাজকে আলোর পথ দেখাচ্ছে, সমাজকে শিক্ষিত করার জন্য লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতির সমন্বয়ের প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে সমসাময়িক বিষয়কে সামনে রেখে তাদের উপস্থাপনার মাধ্যমে জঙ্গি, সহিংসতা প্রতিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই “আলোরপথযাত্রী” নাটক।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জাহানারা বেগম, বাঁধনহারার প্রশিক্ষক কামরুজ্জামান তাপুসহ কলেজের সহস্রাধিক শিক্ষার্থী। সমাজের নানা অসঙ্গতি, উগ্রবাদ, ইভটিজিং, সন্ত্রাস আর মৌলবাদ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লে এই নাটকটি পরিবেশিত হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ